ঢাকা | বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ইং | ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় সংসদে ৬ সংসদীয় স্থায়ী কমিটি গঠন

author
যাযাদি রিপোর্ট

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৬ সন্ধ্যা ৮:১৯
ad003
জাতীয় সংসদে সোমবার (১৩ জুলাই) ছয়টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। 

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সম্মতিক্রমে পৃথক পৃথকভাবে কমিটি গঠনের প্রস্তাব সংসদে উত্থাপন করেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি। প্রস্তাবগুলো গৃহীত হয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে কণ্ঠভোটে।

কমিটিগুলো হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত, পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত। 

গঠিত কমিটিগুলোর মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন কুমিল্লা-৬ আসনের বিএনপি সদস্য মো. মনিরুল হক চৌধুরী।

শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন কুমিল্লা-৯ আসনের বিএনপি সদস্য মো. আবুল কালাম।

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন সংরক্ষিত মহিলা আসন-২৭-এর বিএনপি সদস্য জহরত আদিব চৌধুরী।

বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের বিএনপি সদস্য মো. খালেদ হোসেন মাহবুব।

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন রাজশাহী-৩ আসনের বিএনপি সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন।

এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন বরিশাল-৩ আসনের বিএনপি দলীয় সদস্য জয়নুল আবেদীন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT