ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় কাকারা, সুরাজপুরে বানভাসি মানুষদের মাঝে পুলিশের খাদ্য সামগ্রী বিতরণ

author
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৬ দুপুর ৩:২৪
ad003
টানা ৬দিন বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট মাতামুহুরী নদীর উজান থেকে নেমে আসা পাহাড়ী বন্যায় ক্ষতিগ্রস্ত নারী -পুরুষদের মাঝে মানবতার হাত বাড়িয়ে দিয়ে  খাদ্য  সামগ্রী বিতরণ করেছেন  কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ। 

মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে সোমবার  চকরিয়া থানার নবাগত ওসি মোঃ আরিফুর রহমানের নেতৃত্বে থানা পুলিশ উপজেলার কাকারা এবং সুরাজপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন । 

এসময় উপস্থিত ছিলেন চকরিয়া থানার এসআই সোহরাব সাকিব, এসআই সুজন বড়ুয়াসহ পুলিশ সদস্যরা। 

এর আগে চকরিয়া থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুর রহমান, স্থানীয় এলাকাবাসীর সঙ্গে এক মতবিনিময় সভাও সম্পন্ন করেন। 

এসময় তিনি উপস্থিত এলাকাবাসীর  উদ্দেশ্যে বলেন, পুলিশ জনগণের বন্ধু,  আপনার এলাকার অপরাধ নিয়ন্ত্রণ,  আইনশৃঙ্খলা রক্ষা এবং পুলিশী সেবায় যে কোন সময় চকরিয়া থানা পুলিশ  আপনাদের পাশে রয়েছে। 

তিনি আরও বলেন, কোন ধরনের দালালের খপ্পরে না পড়ে সরাসরি থানায় আসবেন, আপনার, আপনাদের  জানমাল রক্ষা সংক্রান্ত অপরাধ,  এলাকার মাদক বিকিকিনি, ইভটিজিং এবং কিশোর অপরাধ সংক্রান্তে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন এবং আপনাদের কাঙ্ক্ষিত সেবা গ্রহন করার আহবানও জানান ওসি।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT