বুলাওয়েতে মাঠে নামার আগে নাহিদ রানার নামের পাশে উইকেট ছিল ৩ টি। ৩ ম্যাচ পাওয়া উইকেট আজ এক ম্যাচেই ছাড়িয়ে গেলেন তিনি।
করলেন ক্যারিয়ারসেরা বোলিং।
নির্ধারিত ওভার শেষে ২৬ রানে ৪ উইকেট নেন নাহিদ। তার দুর্দান্ত বোলিংয়ে কারণেই ইনিংসটা আরও বড় করতে পারেনি জিম্বাবুয়ে। তবে যা হয়েছে তাতে কম কী।
তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে বাংলাদেশকে ১৭১ রানের লক্ষ্য দিয়েছে তারা।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা দুর্দান্ত হয় জিম্বাবুয়ের। ওপেনিং জুটিতে ৩.৩ বলে ৩৭ রানে যোগ করেন দুই ওপেনার ব্রায়ান বেনেট ও তাদিওয়ানশে মারুমানি। ব্যক্তিগত ১৪ রানে সাইফ হাসানের হাতে মারুমানিকে ক্যাচ বানিয়ে জুটি ভাঙেন নাহিদ।