ঢাকা | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ইং | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ববি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে এমসিজে কর্নার উদ্বোধন

author
ববি প্রতিনিধি

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৬ সকাল ৭:০০
ad003
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ "এমসিজে কর্ণার" উদ্বোধন করেছে। 

বুধবার (১৫ জুলাই) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ এমসিজে কর্নার উদ্বোধন করেন। 

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. ইশরাত জাহান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. ফরহাদ উদ্দীন, বিভাগের আরও দু'জন শিক্ষক সহকারী অধ্যাপক মো. ইমরান হোসেন এবং সহকারী অধ্যাপক ফরহাদ উদ্দীন উপস্থিত ছিলেন। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. ফরহাদ উদ্দীন বলেন, আমাদের বিভাগে কক্ষ সংকট থাকায় বিভাগের করিডরে ছোট পরিসরে এমসিজে কর্ণার করেছি আমরা। এখানে যেন শিক্ষার্থীরা একাডেমিক পড়াশোনার পাশাপাশি বিভিন্ন জার্নাল এবং পত্র-পত্রিকা পড়তে পারে। বিশেষ করে ক্লাসের ফাঁকে অবসর সময়ে শিক্ষার্থীরা যেন জ্ঞানচর্চায় ব্যবহার করতে পারে। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT