ঢাকা | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ইং | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিকরগাছার পল্লী থেকে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার

author
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৬ সকাল ৭:১৬
ad003
যশোরের ঝিকরগাছায় বেত্রাবতী নদীর তীর থেকে সাখাওয়াত হোসেন সাকা (৫৫) নামে এক আওয়ামীলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে ঝিকরগাছা থানা পুলিশ।

বুধবার (১৫ জুলাই) আনুমানিক বিকাল পাঁচ টার সময় উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের বাউশা গ্রামের হাফিজুর রহমানের বাড়ি সংলগ্ন বেত্রাবতী নদীর তীরে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।

নিহত সাখাওয়াত হোসেন উপজেলার বাউশা গ্রামের বাসিন্দা। তিনি নির্বাসখোলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সাখাওয়াত হোসেন সাকা দীর্ঘদিন ধরে স্ট্রোকজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন।

ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম কিবরিয়া জানান, পরিবার সাথে কথা বলে জানা গেছে, তারাও প্রাথমিকভাবে অসুস্থজনিত কারণে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।  ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT