ময়মনসিংহের গফরগাঁওয়ে শীলা নদীতে অবৈধভাবে বাঁশ দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে নদীর পানির প্রবাহ রোধ করে খরা জালে মাছ শিকার করা হচ্ছে।এমন খবরে বুধবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় । এ সময় নিষিদ্ধ চায়না দুয়ারী জালসহ খরা জাল জব্দ করেন এবং একজন জেলেকে জরিমানা আদায় করা হয় ।
উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা তাহমিনা খাতুন জানান , উপজেলার রাওনা ইউনিয়ন এলাকায় শীলা নদীতে অবৈধভাবে বাঁশ দিয়ে পানির প্রবাহ বন্ধ করে খরা জালে মাছ শিকার করে আসছিলো এক শ্রেণীর অসাধু ব্যক্তি । খবর পেয়ে অবৈধভাবে শীলা নদীতে পানির প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মাছ শিকার করায় নিষিদ্ধ চায়না দুয়ারী জালসহ খরা জাল জব্দ ও একজন জেলেকে জরিমানা করা হয়েছে ।
বিধান অনুসারে, প্রবহমান কোনো জলাশয়ে কোনো ধরনের বাঁধ, স্থায়ী অবকাঠামো বা অন্য কোনোভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। জলাশয়ে পানির প্রবাহ ও মাছের চলাচল বাঁধ দিয়ে বা অন্য কোনোভাবে বাধাগ্রস্ত করলে শাস্তির বিধান রয়েছে বলে জানান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তাহমিনা খাতুন। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তাহমিনা খাতুন ও গফরগাঁও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন ।