ঢাকা | বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ইং | ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সলঙ্গায় মা জেনারেল হাসপাতালের ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক রোগীর চিকিৎসাসেবা

author
সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৬ সকাল ৭:৩৯
ad003
সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় অবস্থিত মা জেনারেল হাসপাতাল–এর উদ্যোগে নলকা ইউনিয়নের সুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী একটি বিনামূল্যের মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) আয়োজিত এই ক্যাম্পে নলকা ইউনিয়নসহ আশপাশের এলাকার দুস্থ, অসহায় ও সাধারণ মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা হয়।

ক্যাম্পে মেডিসিন, গাইনি, শিশু ও হৃদরোগসহ বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি দল দিনব্যাপী প্রায় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ দেওয়া হয় এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় আয়োজিত এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে মা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দরিদ্র, অসহায় ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও জনকল্যাণে এ ধরনের বিনামূল্যের চিকিৎসাসেবা আরও বড় পরিসরে অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়ে এলাকার সাধারণ ও নিম্নআয়ের মানুষ সন্তোষ প্রকাশ করেন। তারা হাসপাতাল কর্তৃপক্ষের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে সাধুবাদ জানান।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT