বিশ্বম্ভরপুরে জুলাই শহীদ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার( ১৬ জুলাই) সকালে বিশ্বম্ভর পুর উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহীদ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মাহফুজুর রহমান।
উপজেলা দারিদ্র বিমোচন কর্মসূচির কর্মকর্তা খাইরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির প্রথম যুগ যুগ্ন আহবায়ক আশিকুর রহমান আশিক, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, উপজেলা জামাতের নায়েবে আমির মাওলানা সুলতান আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ জসিম উদ্দিন, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ বাচ্চু মিয়া, বৈষম্য বিরোধী আন্দোলনের উপজেলা আহ্বায়ক জুবায়ের আহমদ প্রমুখ।
বক্তাগণ বলেন, জুলাই শহীদ দিবসকে স্মরণ রেখে বৈষম্যহীন সমাজ ও দেশ বিনির্মাণে নতুন বাংলাদেশকে ধারণ করে দল-মত নির্বিশেষে সকলকে একযোগে কাজ করার জন্য আহ্বান জানানো হয়। পরিশেষে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে ও আহত জুলাই যুদ্ধাদের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আজিজ। এছাড়াও উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দিরে জুলাই শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।