ঢাকা | বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ইং | ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাংনীতে বিদ্যুতস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ২

author
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৬ সকাল ১০:৪৮
ad003
মেহেরপুরের গাংনীর ধর্মচাকী বরিং মাঠে বিদ্যুতস্পৃষ্টে নুরাল হক(৫০) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। একই সময়ে আহত হয়েছেন আরো দুজন কৃষক। আজ বৃহষ্পতিবার দুপুরে এ ঘটনাটি ঘটে।

কৃষক নুরাল হক ধর্মচাকী গ্রামের আজিজুল হকের ছেলে।  আহতরা হচ্ছেন- একই গ্রামের আবু তাহেরের ছেলে সাহারুল ইসলাম ও আব্দুস সামাদের ছেলে সাইফুল ইসলাম। আহত দুজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয়রা জানান, নুরাল হক, সাহারুল ও সাইফুল ধর্মচাকী বরিং মাঠে একটি বৈদ্যুতিক সেচ পাম্পের সন্নিকটে কাজ করছিলেন। কাজ শেষে সকলেই হাত ধোয়ার জন্য সেচ পাম্পের কাছে গেলেই হঠাত সকলেই বিদ্যুতস্পৃষ্ট হন। মাঠের লোকজন তাদেরকে উদ্ধার করে। এদের মধ্যে নুরালের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ওমর ফারুক জানান, বিদ্যুৎস্পৃষ্টে আহত নুরালের হাসপাতালে আসার আগেই মৃত্যু ঘটেছে।

গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ জানান, বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু হয়েছে। খবর পাবার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুড় ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT