ঢাকা | বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ইং | ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও লিমনের কবর জিয়ারত

author
কালিয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৬ দুপুর ১:৪৯
ad003
নড়াইলের কালিয়া উপজেলায় ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং জুলাই যোদ্ধা মো. রবিউল ইসলাম লিমনের কবর জিয়ারত কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম।

অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস, কালিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ইদ্রিস আলী, নড়াগাতী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রহিম, কালিয়া পৌর বিএনপি সভাপতি শেখ সেলিম হোসেন, জুলাই যোদ্ধা মো. বাপ্পী, মো. ইমরান শেখ, মো. জাহিদুর, জুলাই যোদ্ধা পরিবারের সদস্য শারমিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগন এবং বিভিন্ন রাজনৈতিক নেতা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা জুলাই শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। শহীদদের আত্মত্যাগ দেশের ইতিহাসে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে এবং তাদের আদর্শ ধারণ করে দেশ ও সমাজের উন্নয়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভা শেষে জুলাই শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় দেশ, জাতি এবং সকল শহীদের আত্মার শান্তি কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নড়াগাতীতে জুলাই যোদ্ধা মো. রবিউল ইসলাম লিমনের কবর জিয়ারত করা হয়। এ সময় তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং জুলাই আন্দোলনে আত্মত্যাগকারীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT