বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনিস্ট এসোসিয়েশন(বিপিএইচসিডিএ) নীলফামারী জেলা শাখার বার্ষিক সাধারণ সভা ও ত্রি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শহরের একটি রেস্টুরেন্টের হল রুমে বার্ষিক সাধারণ সভা ও ত্রি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনিস্ট এসোসিয়েশন(বিপিএইচসিডিএ) এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ডাঃ মোঃ মোসাদ্দেক হোসেন বিশ্বাস (ডাম্বেল)।
বিপিএইচসিডিএ এর নীলফামারী জেলা শাখার আহবায়ক মোঃ আব্দুর রউফ রউফুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিপিএইচসিডিএ এর রংপুর বিভাগের সভাপতি অধ্যাপক ডাঃ সৈয়দ মামুনুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ সামসুর রহমান কোয়েল, রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, সদর উপজেলা শাখার সভাপতি ডাঃ এসএম হাসান ইমাম, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন, প্রেসক্লাবের সভাপতি হাসান রাব্বী প্রধানসহ আরো অনেকে। বার্ষিক সভা ও ত্রি-বার্ষিক সন্মেলনটির সঞ্চালনায় ছিলেন বিপিএইচসিডিএ এর নীলফামারী জেলা শাখার সদস্য সচিব কাজী মামুনুর রশিদ ও সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি মোঃ বদরুল হক অনু। পরে তিন বছর মেয়াদী পুর্ণাঙ্গ জেলা কমিটির সভাপতি মোঃ আব্দুর রউফ রউফুল ও সাধারণ সম্পাদক কাজী মামুনুর রশিদসহ ২১ সদস্যদের ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়। এছাড়া আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রধান অতিথি ডাঃ মোঃ মোসাদ্দেক হোসেন বিশ্বাস(ডাম্বেল) প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনিস্ট মালিকদের উদ্দেশ্যে বলেন, স্বাস্থ্যখাত অত্যান্ত গুরুত্বপূর্ণ খাত। তাই সরকারের পাশাপাশি আপনাদের প্রতিষ্ঠান স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে। আরো আন্তরিকতার সহিত স্বাস্থ্য সেবা প্রদানের আহবান জানান।