ঢাকা | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ইং | ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তারাকান্দায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৪

author
তারাকান্দা(ময়মনসিংহ)প্রতিনিধি

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৬ দুপুর ১:৫৮
ad003
মাদককে জিরো টলারেন্স দেখাতে চান তারাকান্দা থানার নবাগত অফিসার ইনচার্জ মো: রাশিদ।  ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় নিয়মিত অভিযান হিসাবে ১৮৮ পিস ইয়াবা ও ৭০ গ্রাম গাঁজাসহ চারজনকে গ্রেফতার করেছে তারাকান্দা থানা পুলিশ। 

 বৃহস্পতিবার(১৬জুলাই) রাত ৫টায় তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ রাশিদ উনার দিক নির্দেশনায় তারাকান্দা থানার এসআই লিটন চন্দ্র পালের নেতৃত্বে তারাকান্দা কামারিয়া ইউনিয়নের গজহরপুর গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে আলমগীর হোসেন(৪৭),সাধুপাড়া গ্রামের মৃত দুলাল মিয়া ছেলে মো:দেলোয়ার হোসেন(৬০), নগুয়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে মো: ফয়সাল মিয়া(৩২), সাধুপাড়া গ্রামের  নুরুল আমিনের ছেলে হাবিবুর রহমান(২৮) কে গ্রেফতার করা হয়। 

 গজহপুর গ্রামের আলমগীরের ফিসারী থেকে ১৮৮ পিস ইয়াবা ও ৭০ গ্রাম গাঁজাসহ  তাদেরকে  গ্রেফতার করা হয়। মামলার রুজু করে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

অপরাধমূলক কর্মকাণ্ড দমনে চলমান অভিযান অব্যাহত রাখবেন বলে জানান তারাকান্দা থানার  নবাগত অফিসার ইনচার্জ মোঃ রাশিদ। 

 তিনি আরো জানান, যে কোন ব্যক্তি সন্ত্রাস, চাঁদাবাজিসহ অপরাধীদের দ্বারা কোন হয়রানির শিকার হলে প্রতিকারের জন্য আইনি সহায়তায় জন্য তারাকান্দা থানার  দ্বারস্থ হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার অফিসারদের নির্দেশ প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃত চারজনকে মামলা দেওয়া হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতের সুপোর্দ করা হয়েছে 

এছাড়াও তারাকান্দা থানার সেকেন্ড অফিসার লিটন চন্দ্র দাস উনার তৎপরতায় অপরাধীরা আতঙ্কে রয়েছে। তারাকান্দা মাদক নির্মূলের কাজ করছেন পুলিশ।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT