নারায়ণগঞ্জের রূপগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই বৃহস্পতিবার বিকেলে উপজেলার কাঞ্চন পৌরসভা এলাকায় শ্রী শ্রী চিনতলা চন্ডী মন্দিরের উদ্যোগে এ শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রায় রূপগঞ্জ থানা বিএনপি সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, কাঞ্চন পৌর বিএনপির সভাপতি ও কাঞ্চন পৌরসভার সাবেক মেয়র মজিবুর রহমান, কাঞ্চন পৌর বিএনপি সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রোকন মিয়া, কাঞ্চন পৌর ছাত্র দলের সাবেক সিনিয়র সহ সভাপতি ও কাঞ্চন পৌরসভার মেয়র পদপ্রার্থী সানাউল্লাহ মান্নান সানি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ মিয়া, যুবদল নেতা রাশেদ মিয়া, শ্রী শ্রী চিনতলা চন্ডী মন্দির কমিটির অযয় পাল, অসিন দাস ও
দীলিপ সাহা তুলসীসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশুরা অংশগ্রহণ করেন।
এসময় ধর্মীয় সঙ্গীত, ভক্তিমূলক স্লোগান এবং রথযাত্রার প্রতীক নিয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।