পরিবেশ সংরক্ষণ, টেকসই উন্নয়ন এবং সবুজ ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে YKK Bangladesh Pte Ltd. তাদের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকার ধামরাইয়ে অবস্থিত ধামরাই হার্ডিঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে।
“Tree Plantation” শীর্ষক এই উদ্যোগের আওতায় বিদ্যালয়ের খেলার মাঠ ও আশপাশের এলাকায় বিভিন্ন প্রজাতির মোট ১০০টি গাছের চারা রোপণ করা হয়।এ কার্যক্রম পরিবেশের ভারসাম্য রক্ষা, জীব বৈচিত্র্য সংরক্ষণ এবং কার্বনডাই-অক্সাইড নিঃসরণ হ্রাসের মাধ্যমে একটি টেকসই ও সবুজ পরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Mr. Kentaro Nagano, Director & Factory Manager, YKK Bangladesh Pte Ltd. এছাড়াও উপস্থিত ছিলেন Mr. Shinobu Nakayama, Coordinator–Administration, YKK Bangladesh Pte Ltd., প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং ধামরাই হার্ডিঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশ সংরক্ষণে বৃক্ষের গুরুত্ব তুলে ধরে বলেন, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণ ও পরিবেশ বান্ধব উদ্যোগের কোনো বিকল্প নেই। তারা শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
YKK Bangladesh Pte Ltd. দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং কমিউনিটি কল্যাণে বিভিন্ন কার্যক্রমপরিচালনা করে আসছে।প্রতিষ্ঠানটি ভবিষ্যতে ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে সহায়ক বিভিন্ন সামাজিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।