ঢাকা | বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ইং | ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা

author
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৬ সকাল ৬:০০
ad003
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। 

পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এনএম ইশফাকুল কবির, পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ ইকবাল হোসেন প্রামানিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা জামায়াতে ইসলামীর আমির বাবলু আহমেদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আয়শা খাতুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফুল্লাহ, ইউপি চেয়ারম্যান মোকলেসুর রহমান চৌধুরী, জেলা জামায়াতে ইসলামীর সদস্য বাবলুর রশিদ, পীরগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, কাজী ওবাইদুর রহমান,  ছাত্র নেতা আলমগীর, জীবন হামিদ, সোহান প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT