ঢাকা | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ইং | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগঞ্জে বিশেষ ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন ও গ্রাহক সমাবেশ

author
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৬ সকাল ৬:০৪
ad003
‘এক দেশ এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিশেষ ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন করার পাশাপাশি গ্রাহক সমাবেশ করেছে পুবালী ব্যাংক পীরগঞ্জ শাখা। গতকাল সকাল ১১টায় পূর্বচৌরাস্তা হায়দার আলী মার্কেট প্রাঙ্গনে ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ও গ্রাহক সমাবেশ হয়। 

পূবালী ব্যাংক পীরগঞ্জ শাখা উদ্যোগে বাংলাদেশ ব্যাংকের ক্যাশলেস বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে পূবালী ব্যাংক পিএলসি দেশ জুড়ে বাংলা কিউআর ভিক্তিক ডিজিটাল লেনদেন সম্প্রসারণের অংশ হিসেবে এই বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠানের আয়োজন করেন। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পীরগঞ্জ শাখা ব্যবস্থাপক পরেশ চন্দ্র রায়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুল হুদা। বিশেষ অতিথি ছিরেন পুবালী ব্যাংক ঠাকুরগাঁও শাখার ম্যানেজার ডিজিএম মোঃ আব্দুর রাজ্জাক, সার ডিলার সমিতির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী ইমদাদুর রহমান, পীরগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি হাবিবুর রহমান জীবন, রনি অটো রাইস মিলের মালিক শোয়েব মাহমুদ শাহারিয়ার রনি, অরনিমা অটো রাইস মিলের আদনান কবির রনি, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল ও সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে গ্রাহকদের মাঝে বাংলা কিউআর তুলে দেয়ার পাশাপাশি ফিতাকেটে এবং বেলুন উড়িয়ে তিন দিন ব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন শেষে আমন্ত্রিত অতিথি, পূবালী ব্যাংকের গ্রাহক, ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের অংশ গ্রহনে একটি বর্নাঢ্য শোভাযাত্রা পীরগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

পূবালী ব্যাংক পীরগঞ্জ শাখা ব্যবস্থাপক পরেশ চন্দ্র রায় জানান, ক্যাশলেস ক্যাম্পেইনের মূল লক্ষ্য হচ্ছে নগদ টাকার ব্যবহার কমিয়ে নিরাপদ ও ঝামেলাহীন ডিজিটাল পেমেন্টে গ্রাহকদের অভ্যস্ত করা এবং বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাঝে আন্তঃলেনদেন সহজ করা।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT