ঢাকা | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ইং | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কেশরহাটে ৩১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

author
মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৬ সকাল ৮:৩৭
ad003
রাজশাহীর মোহনপুর উপজেলায় র‍্যাব-৫ এর অভিযানে ৩১ কেজি গাঁজাসহ মুকুল ওরফে কালু (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগী ট্রাকচালক রাজু মিয়া (২০) কৌশলে পালিয়ে যায়।

আজ শুক্রবার (১৭ জুলাই) রাত ৩টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি চৌকস দল মোহনপুর থানাধীন কেশরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাজশাহী-নওগাঁ মহাসড়কে অভিযান চালায়। অভিযানে ৩১ কেজি গাঁজাসহ মুকুলকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত মুকুল ওরফে কালু মোহনপুর উপজেলার বাকশৈল গ্রামের মৃত কিতাব আলীর ছেলে। র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে সহযোগীদের নিয়ে বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে মোহনপুরসহ আশপাশের এলাকায় বিক্রির কথা স্বীকার করেছেন। 

এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক আসামির বিরুদ্ধে মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT