ঢাকা | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ইং | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

author
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৬ সকাল ৯:৫৭
ad003
পাবনার ভাঙ্গুড়া উপজেলার মেন্দা কুঠিপাড়া এলাকায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) অভিযান পরিচালনা করে এক যুবককে কারাদণ্ড দিয়েছেন।

শুক্রবার (১৭ জুলাই ২০২৬) দুপুর ১২টার দিকে পরিচালিত এ অভিযানে মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় মেন্দা কুঠিপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো. আরমান হোসেন (২২)-কে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে দোষী সাব্যস্ত করে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অভিযান পরিচালনা করেন ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

তিনি জানান, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT