ঢাকা | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ইং | ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
নিষিদ্ধ আওয়ামীলীগের মিছিল করার অভিযোগে

গোবিন্দগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা লাবিব হাসানকে গ্রেফতার করেছে পুলিশ

author
গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৬ দুপুর ২:১২
ad003
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিষিদ্ধ আওয়ামীলীগের মিছিল করার  অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতা লাবিব হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। 

গত  বৃহস্পতিবার রাতে গোবিন্দগঞ্জ থানা পুলিশ  তাকে গ্রেফতার করে। লাবিব  তালুককানুপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক  ও  সমসপাড়া গ্রামের লুৎফর রহমানের পুত্র। গত  বৃহস্পতিবার ১৬ জুলাই গোপালগঞ্জ গণহত্যা  দিবস উপলক্ষে কাটাখালি বালুয়া এলাকায় একটি ঝটিকা বিক্ষোভ মিছিল বের করে। পরে পুলিশ ঐদিন রাতেই তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। 

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক জানান গতকাল শুক্রবার  আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT