গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের তরফ কামাল সার্বজনীন বারোয়ারী দূর্গা মন্দিরের অসমাপ্ত কাজের উদ্বোধন করা হয়।
আর্থিক ভাবে সহযোগীতা ও শুভ উদ্বোধন করেন সম্ভাব্য সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন সরকার।
আজ শুক্রবার বিকেলে মন্দির প্রাঙ্গনে উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাপমারা ইউনিয়ন বিএনপির আহবায়ক সরোয়ার মন্ডল,পৌর কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম,পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক সজিব উদ্দিন,ছাত্রদল নেতা আহসান হাবিব আইউয়াল,নির্বাস মিয়া,সিফাত শেখ,মন্দির কমিটির সহ-সভাপতি শ্রী মধুসূদন কর্মকার,সাধারন সম্পাদক শ্রী রতন চন্দ্র শীল,ধর্ম বিষয়ক সম্পাদক শ্রী শ্যামাপদ কর্মকার,কোষাধ্যক্ষ শ্রী প্রণব কুমার কর্মকার,সহ কোষাধ্যক্ষ শ্রী সাগর কুমার শীল সহ এলাকাবাসী।