যশোরের চৌগাছায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রায় আনন্দ মিছিল করা হয়েছে ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৩টায় চৌগাছা বাজারের শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির (হালদারপাড়া) প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মন্দির প্রাঙ্গণে শেষ হয়।
মিছিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলামসহ উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রার শুভেচ্ছা জানান। এ সময় তিনি ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের গুরুত্ব তুলে ধরেন।
আনন্দ মিছিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবাযক এম এ মান্নান, উপজেলা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক শ্রী গোবিন্দ রাহা, পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যক্ষ শ্রী বলাই পাল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল, বিএনপি নেতা আফিল উদ্দিন, মাস্টার শ্রী রনজিৎসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধের প্রতীক।