ঢাকা | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ইং | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নবীগঞ্জে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবী চেক হস্তান্তর

author
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৬ দুপুর ২:৩৬
ad003
সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি নবীগঞ্জ ব্রাঞ্চের পক্ষ থেকে শুক্রবার দুপুরে এক গ্রাহকের নমিনির হাতে ১ লাখ ৮ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষ্যে নবীগঞ্জ ব্যাঞ্চ অফিস শেরপুর রোডস্থ করিম কমপ্লেক্সের ৪র্থ তলায় সিনিয়র ইউনিট ম্যানাজার ও ইনর্চাজ শান্ত দাশের সভাপতি চেক হস্তান্তর ও এফএ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, নবীগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র-১ ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এটিএম সালাম। প্রধান আলোচক ছিলেন, ব্রাঞ্চ ম্যানেজার লোকমান আহমেদ। বিশেষ অথিথি ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার মোঃ শাহীন সিয়া, ডাঃ বিশ্বজিৎ দাশ, ইউনিট ম্যানেজার অ্যাডভোটে রাজিব দে, মৃনাল কান্তি রায় মিনু, প্রেসক্লাবের নির্বাহী সদস্য এমএ মুজিবুর রহমান, ব্রাঞ্চ ম্যানেজার লাবিবানুর স্বপ্না। সোনালী ইস্যুরেন্স সুত্রে জানাযায়, তাদের গ্রাহক মনি রানী দাশ সোনালী ইন্স্যুরেন্সে একটি বীমার গ্রাহক। তিনি বার্ষিক ১২ হাজার ৭২৬ টাকার বীমা করেন। ৩টি কিস্তিতে ৩৮ হাজার ১৭৮ টাকা দেয়ার পরই দূর্ঘটনাজনিত কারনে উক্ত গ্রাহক মনি রানী দাশ মৃত্যু বরণ করেন। বিষয়টি বীমা কোম্পানী জানতে পেরে মাত্র ৫ দিনের মাথায় তার নমিনি জয়না রবি দাশের হাতে ১ লাখ ৮ হাজার ৩৬০ টাকার চেক হস্তান্তর করেন। পরে এফএ ট্রেনিং কার্যক্রম শুরু হয়। অনুষ্টানের প্রধান অতিথি এটিএম সালাম বলেছেন, বীমার প্রতি সাধারণ মানুষের আস্তা ফিরিয়ে আনতে সোনালী ইন্স্যুরেন্স কোম্পানীর কর্মকর্তা ও কর্মচারীদের বিশ্বাসের সহিত কাজ করতে হবে। মৃত্যু দাবীর পাশাপাশি মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকদের পাওনা দ্রুত সময়ের মধ্যে পরিশোধ করলে গ্রাহকদের আস্তা ও বিশ্বাস স্থাপিত হবে। পরে প্রধান অতিথিসহ সকল অতিথিবৃন্দ মৃত মনি রানী দাশের নমিনি জয়না রবি দাশের হাতে চেক হস্তান্তর করেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT