বিশ্ব ব্যাংকের সহায়তাপুষ্ঠ স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের আওতায় কোভিড ১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট (LGCRRP) এর দর্শনা পৌরসভা এলাকায় চলমান প্রকল্প পরিদর্শন করেছেন অতিরিক্ত সচিব (ভৌত অবকাঠামো বিভাগ পরিকল্পনা কমিশন) কবির আহামদ।
শুক্রবার (১৭ই জুলাই) বিকাল ৪ টায় দর্শনা পৌরসভার হল রুমে এ উপলক্ষে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি কবির আহামদ বলেন, 'প্রতিটি পৌরসভার উন্নয়ন নির্ভর করে রাজস্ব আদায় ও সেবার মান বৃদ্ধির উপর। পৌরবাসী সেবা চায়, সেবার মান বৃদ্ধি করতে হলে রাজস্ব আদায়ের দিকে বড় নজর দিতে হবে। অবকাঠামো উন্নয়নের সাথে সাথে জনগণের ট্যাক্সের উন্নয়ন হতে হবে, সরকারের পাশাপাশি জনগনকে উন্নয়নের অংশীদারের হাত বাড়াতে হবে।'
এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক এলজিসিআরআরপি'র নাজমুল সাদাত জিল্লুর রহমান , রিজিওনাল কো-অডির্নেটর মশিউর রহমান, উপ-পরিচালক, স্থানীয় সরকার বিভাগ চুয়াডাঙ্গা মোছাঃ সারমিন সুলতানা, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন, দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি)শাহিন আলম, দর্শনা পৌর সচিব সাজেদুল আলম, পৌর কর নির্ধারক,জাহিদুল ইসলাম,পৌর হিসাবরক্ষক আরিফিন হোসেন,প্রধান সহকারী শাহ আলম, উপ সহকারী প্রকৌশলী হারুন অর রশিদ সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারী।
সরকারের বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসাবে অতিরিক্ত সচিব কবির আহমাদ দর্শনা পৌরসভার সামনে ১টি কৃঞ্চচুড়ার গাছ লাগান।