ঢাকা | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ইং | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ ফুটবল ফাইনালকে সামনে রেখে মেক্সিকোতে গণবিয়ে

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৬ ভোর ৪:৪০
ad003
২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালকে সামনে রেখে প্রেম ও ফুটবলের মেলবন্ধনের জন্য মেক্সিকোর গুয়াদালাহারা শহরে গণবিয়ের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) ফিফা ফ্যান ফেস্টিভ্যাল প্রাঙ্গণে আয়োজিত গণবিয়েতে অংশ নিয়েছে ৭৫০ দম্পতি। এই বিশেষ অনুষ্ঠানে ফুটবলের প্রতি ভালোবাসা এবং জীবনের নতুন অধ্যায় করেছে তারা।

গণবিয়ের অনুষ্ঠানের প্রথাগত বিয়ের পোশাকের পাশাপাশি অনেক দম্পতিকেই তাদের প্রিয় ফুটবল দলের জার্সি এবং মেক্সিকো জাতীয় ফুটবল দলের ঐতিহ্যবাহী সবুজ জার্সি পরে বিয়েতে অংশ নিতে দেখা যায়।

বিয়ে সম্পন্ন হওয়ার পর নবদম্পতিরা একে অপরকে চুম্বন করে এবং উপস্থিত স্বেচ্ছাসেবক ও দর্শনার্থীরা করতালির মাধ্যমে তাদের অভিনন্দন জানান।

এক নবদম্পতি জানান, এই আয়োজনের মাধ্যমে তাদের জীবনের দুটি বড় ভালোবাসার মিলন ঘটেছে—একটি হলো ফুটবলের প্রতি ভালোবাসা, আর অন্যটি হলো নিজেদের জীবনসঙ্গীর প্রতি ভালোবাসা। 

মেক্সিকান হিসেবে তারা নিজেদের ফুটবল দল নিয়ে গর্ব প্রকাশ করেন এবং জানান যে দলের জন্য তারা বরাবরই সমর্থন জুগিয়ে যাবেন।

অনুষ্ঠানের আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এই বিশেষ দিনে আইনিভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে মোট ৭৫০টি জুটি নিবন্ধন করেছিলেন। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে এই জুটিদের আইনি ও সামাজিক বিবাহ সম্পন্ন হয়, যা বিশ্বকাপের আমেজে শহরটিতে এক ভিন্ন মাত্রা যোগ করেছে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT