পাবনার ভাঙ্গুড়া থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, একটি মামলার এজাহারনামীয় আসামি এবং মাদক মামলায় দণ্ডপ্রাপ্ত ব্যক্তিসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে মেন্দা কুঠিপাড়া গ্রামের মো. আলমাসের বিরুদ্ধে জি.আর. ওয়ারেন্ট নং-৭৮/২৬, পাছ বেতুয়ান গ্রামের মোছা. আরজুয়ারার বিরুদ্ধে সি.আর. ওয়ারেন্ট নং-১৬১/২৬ এবং উত্তর সারুটিয়া গ্রামের মোছা. মরিয়ম খাতুনের বিরুদ্ধে জি.আর. ওয়ারেন্ট নং-৭৭/২৬ কার্যকর করা হয়েছে।
এছাড়া লামকান গ্রামের মো. জব্বার ওরফে জুম্বরকে ভাঙ্গুড়া থানার মামলা নং-০৫ (তারিখ: ১৬ জুলাই ২০২৬)-এর এজাহারনামীয় ১ নম্বর আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়।
অভিযানের সময় দক্ষিণ মেন্দা কুঠিপাড়া গ্রামের মো. আরমান হোসেনকে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভাঙ্গুড়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।