ঢাকা | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ইং | ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক ও সদস্যদের গণসংবর্ধনা

author
‎ ‎রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ‎

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৬ সকাল ৬:১৬
ad003
নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের নিয়োগপ্রাপ্ত প্রশাসক নূর নবী ভুইয়াকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সদস্যদেরও সংবর্ধনা দেওয়া  হয়। 

১৭ জুলাই বিকেলে রূপগঞ্জ ইউনিয়নের ব্রাহ্মনখালী এলাকায় এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে রূপগঞ্জ ইউনিয়নের বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী ও এলাকাবাসী ফুল দিয়ে নিয়োগপ্রাপ্ত  প্রশাসক নূর নবী ভুইয়াসহ সকল সদস্যকে সংবর্ধনা দেয়।

‎রূপগঞ্জ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়ন বিএনপি সভাপতি হাবিবুর রহমান বাবুল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা বিএনপি সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু।  
‎
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT