ঢাকা | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ইং | ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খোকসায় মাদক বিক্রি নিয়ে বিরোধের জেরে জোড়া খুন

author
খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৬ সকাল ৭:১৮
ad003
কুষ্টিয়ার খোকসায় মাদক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক মাদক কারবারীসহ দুইজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের দুবৃত্তরা। হত্যাকাণ্ডের কয়েক ঘন্টা আগে থেকে দফায় হামলা পাল্টা হামলায় কমপক্ষে তিন জন গুরুতর আহত হয়।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার ওসমানপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দেবীনগর গ্রামে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে। মাদক বিক্রি ও হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে গ্রামপুলিশ মিন্টু চৌকিদার ও নূর আমিন নামের দুইজনকে আটক করে থানা পুলিশ। হত্যাকাণ্ডের শিকার দুইজনই নিজের বাড়ি ছেড়ে পাশের গ্রাম দেবিনগরে পালিয়ে ছিলো বলে পরিবার দাবি করে।  

নিহতরা হলেন- ওসমানপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের হিজলাবট ব্রিক ফিল্ড এলাকার মৃত চাঁদ আলীর ছেলে ফারুক হোসেন (৪০) ও একই গ্রামের আতিয়ার শেখের ছেলে আব্দুল শেখ (২৫)।

পুলিশ বলছে, আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় ছালিম হোসেন ও মিন্টু চৌকিদার গ্রæপের মধ্যে দ্ব›দ্ব চলছিল। এর জের ধরে এই হামলা ও হত্যার ঘটনা। নিহত দুইজন ছালিম হোসেন গ্রুপের সদস্য।

স্থানীয়রা জানায়, শুক্রবার বিকালে থেকে দুই গ্রæপের অনুসারীদের মধ্যে দফায় দফায় হামলা পাল্টা হামলা সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বিরোধের জের ধরে রাত সাড়ে ১২ টার দিকে মিন্টু চৌকিদারের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে ছালিম হোসেনের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় ঘটনাস্থলে থাকা ছালিমের অনুসারী ফারুক হোসেন, আব্দুল শেখ কুপিয়ে জখম করে। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই ফারুক ও আব্দুল শেখের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় মুল্লুক মন্ডলকে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

নিহত ফারুকের স্ত্রী রাহেলার দাবি প্রতিপক্ষের সন্ত্রাসীরা তার স্বামীকে দিয়ে বাবা ট্যাবলেট বিক্রির করানোর প্রস্তাব দেয়। তারা রাজি না হওয়ায় একমাস আগে তাদের বাড়ি ঘর ভেঙ্গে উচ্ছেদ করা হরা হয়। তার স্বামী প্রাণ ভয়ে দেবিনগর গ্রামে এক আত্মিয়ের বাড়িতে আশ্রয় নেয়। সন্ত্রাসীরা রাতের আধারে সেখানে এ হামলা করে।

তিনি আরও জানান, ফারুকরা তিনজন ঘরে বসে বিস্কুট খাচ্ছিলো। এ সময় মিন্টু চৌকিদারের নেতৃত্বে হামলা করা হয়। তার স্বামী ও অন্যরা ঘর ছেড়ে পালানোর চেষ্টা করে। এ সময় সন্ত্রাসীরা ফারুককে বাড়ির উঠানে ও অন্য জনকে পুকুরের পাড়ে কুপিয়ে হত্যা করে। সন্ত্রাসীরা দুই জনে মৃত্যু নিশ্চিত জেনে চলে যায়।  

অপর নিহত আব্দুলের মা ময়না খাতুন জানান, প্রতিপক্ষের সন্ত্রাসীদের ভয়ে প্রায় দুই সপ্তাহ ধরে তার ছেলে পাশের গ্রামে পালিয়ে থাকতো। সন্ধ্যায় সন্ত্রাসীরা প্রথমে তার স্বামী আতিয়ারের কুপিয়ে জখম করে। এরপর রাতের আধারে তার ছেলে কুপিয়ে হত্যা করে। তিনি কার কাছে বিচার চাইবেন বলে বিলাপ করতে থাকেন।
 
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন জানান, স্থানীয় মিন্টু চৌকিদার ও ছালিম হোসেন গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এই হত্যার ঘটনা ঘটেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত মিন্টু চৌকিদার ও নূর আমি কে আটক করা হয়েছে মামলার প্রস্তুতি চলছে। অপর দিকে অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT