ঢাকা | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ইং | ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে মাদারীপুরে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

author
স্টাফ রিপোর্টার, মাদারীপুর

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৬ দুপুর ২:১২
ad003
মাদারীপুর জেলায় চলমান ফৌজদারী মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়াকে ত্বরাšি^ত করাসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দ্রুত ন্যায় বিচার নিশ্চিত করার উদ্দেশ্য শনিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে|

মাদারীপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াস রহমান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, মাদারীপুর হাইওয়ে পুলিশ সুপার এম এ আহম্মদ হুমায়ুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট নিগার সুলতানাসহ আদালতের বিচারক, জেলা ও দায়রা জজ আদলত এবং নারী ও শিশু আদালতের পিপি, আইনজীবীর সমিতির সভাপতি, সাধারন সম্পাদক, সিভিল সার্জন এর প্রতিনিধি, অতিরিক্ত পুলিশ সুপার, পাঁচ থানার ওসিসহ বিভিন্ন দফতরের কর্মকতারা| এ সময় বক্তরা আদালতে চলমান মামলার দ্রুত নিষ্পত্তি করার বিষয়ে সকলে একমত পোষণ করেন|

সভাপতির বক্তব্যে মাদারীপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াস রহমান বলেন, মাদারীপুর জেলায় ন্যায় বিচার নিশ্চিত করতে আমরা প্রত্যেকে অবস্থান থেকে কাজ করলে বিচার কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আনতে পারবো| তাই আমি সকল সরকারি দফতরকে অর্পিত দায়িত্ব আন্তরিকতার সাথে পালন করার আহবান জানাই|

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT