ঢাকা | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ইং | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
২৩ জুলাই দায়িত্ব নিচ্ছেন নতুন নৌপ্রধান

রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমকে ঘিরে সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ

author
জাহিদ হাসান

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২৬ দুপুর ৩:৪৮
ad003
বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। আগামী ২৩ জুলাই ২০২৬ তিনি ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি লাভ করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তিনি বর্তমান নৌপ্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হবেন এবং আগামী তিন বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন।

গত ১৬ জুলাই আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

নতুন নৌপ্রধানের নিয়োগের ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ ও মন্তব্য ছড়িয়ে পড়ে। তবে এ বিষয়ে কয়েকজন বিশিষ্ট ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পৃথক বক্তব্যে দাবি করেন, দীর্ঘ কর্মজীবনে রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, অসদাচরণ বা নৈতিক বিচ্যুতির কোনো প্রমাণ তারা দেখেননি।

তাদের মতে, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ভ্রমণ ভাতা (টিএ/ডিএ) কিংবা সরকারি গাড়ি ব্যবহারের মতো অভিযোগ অনেক সময় উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হয়। এসব অভিযোগের সত্যতা নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্তই একমাত্র গ্রহণযোগ্য উপায়। তারা আরও বলেন, সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার যথাযথ মূল্যায়ন শেষ পর্যন্ত প্রতিষ্ঠিত হয়।

রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সম্প্রতি ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা ও চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, বাংলাদেশ নেভাল একাডেমির কমান্ড্যান্টসহ নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT