ঢাকা | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ইং | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোল্ডেন বল জিতলেন রদ্রি

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ২০ জুলাই, ২০২৬ সকাল ৫:০৪
ad003
১৬ বছর পর আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। অতিরিক্ত সময়ের গোলে আর্জেন্টিনাকে ১-০ তে হারিয়ে দলের এই সাফল্যে বিশেষ অবদান রেখেছেন স্পেনের অধিনায়ক ও মিডফিল্ডের প্রাণভোমরা রদ্রি।

বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’ তার হাতেই উঠেছে। পুরো টুর্নামেন্টজুড়ে স্পেনের মাঝমাঠকে অসাধারণ দক্ষতায় নিয়ন্ত্রণ করে দলকে শিরোপা জয়ে নেতৃত্ব দেন তিনি। ফাইনালেও তার প্রভাব ছিল চোখে পড়ার মতো। 

এই কৃতিত্বের স্বীকৃতি হিসেবে লিওনেল মেসিকে পেছনে ফেলে বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের সম্মান নিজের করে নেন ম্যানচেস্টার সিটির এই তারকা।

আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিও দুর্দান্ত একটি টুর্নামেন্ট কাটিয়েছেন। গোল ও অ্যাসিস্টে দলকে টেনে তুললেও শেষ পর্যন্ত গোল্ডেন বলের দৌড়ে দ্বিতীয় স্থানে থাকতে হয়েছে তাকে। 

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT