ঢাকা | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ইং | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে যুবককে ছুরিকাঘাত আটক ১

author
সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২০ জুলাই, ২০২৬ সকাল ৮:৩৯
ad003
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে ছুরিকাঘাতে এক যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

রোববার (১৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইলিয়াস খান (২৬) কালিঞ্জা গ্রামের সাত্তার খানের ছেলে। আটক মো. রাসেল একই গ্রামের আব্দুল আজিজের ছেলে।

স্থানীয়রা জানান, রোববার বিকেলে এলাকার মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে কয়েক জনের মধ্যে কথা-কাটাকাটি হয়। বিষয়টি নিয়ে সিয়াম আহমেদের বাবা রাসেলের সঙ্গে নিকট আত্মীয় ইলিয়াস খানের তর্ক হয়। প্রথমে স্থানীয়রা পরিস্থিতি শান্ত করলেও বিষয়টি নিয়ে রাতে উভয়পক্ষের মধ্যে আবারও উত্তেজনার দেখা দেয়। একপর্যায়ে রাসেলের ছেলে সিয়াম ধারালো ছুরি দিয়ে ইলিয়াসের বুকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ইলিয়াসকে উদ্ধারের পর হাসপাতালে নেওয়ার পথ তিনি মারা যান। 

এবিষয়ে রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান বলেন, ‘সংবাদ  পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় ভোরে সিরাজগঞ্জ শহর থেকে মো. রাসেলকে আটক করা হয়েছে। তার ছেলে সিয়াম ঘটনার পর থেকে পলাতক রয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT