ঢাকা | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ইং | ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও সুগার মিলে শ্রমিক কর্মচারীদের গেটসভা

author
ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২০ জুলাই, ২০২৬ সকাল ৯:৫৭
ad003
ঠাকুরগাঁও সুগার মিলস্ শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে বাংলাদেশ চিনি শিল্প করপোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশন ঘোষিত ৩দফা দাবিতে ৪ দিনের আন্দোলন কর্মসূচীর অংশ হিসেবে গেইট মিটিং অনুষ্ঠিত হয়েছে। 

ঠাকুরগাঁও সুগার মিল গেইটে সোমবার দুপুরে শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও ফেডারেশন সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ খান রতন, সহ-সভাপতি লুৎফর কবির, সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

সভায় নীতিগতভাবে মেনে নেয়ার পরেও মৌসুমী জনবল থেকে যোগ্যতারভিত্তিতে অভ্যন্তরীনভাবে স্থায়ী পদে সমন্বয় ও নিয়মিত পদোন্নতি, সরকার ঘোষিত বিশেষ সুবিধার ১৫% (পনের শতাংশ) টাকা মজুরী কমিশনের শ্রমিকদেরও  প্রদান, মজুরী কমিশনের নতুন পে স্কেল ঘোষণাসহ ৩ দফা দাবির প্রশ্নে দীর্ঘসুত্রিতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।দ্রুত দাবি মেনে নিয়ে তা কার্যকর করা নাহলে আন্দোলন চলবে বলে নেতৃবৃন্দ ঘোষণা দেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT