ঠাকুরগাঁও সুগার মিলস্ শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে বাংলাদেশ চিনি শিল্প করপোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশন ঘোষিত ৩দফা দাবিতে ৪ দিনের আন্দোলন কর্মসূচীর অংশ হিসেবে গেইট মিটিং অনুষ্ঠিত হয়েছে।
ঠাকুরগাঁও সুগার মিল গেইটে সোমবার দুপুরে শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও ফেডারেশন সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ খান রতন, সহ-সভাপতি লুৎফর কবির, সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় নীতিগতভাবে মেনে নেয়ার পরেও মৌসুমী জনবল থেকে যোগ্যতারভিত্তিতে অভ্যন্তরীনভাবে স্থায়ী পদে সমন্বয় ও নিয়মিত পদোন্নতি, সরকার ঘোষিত বিশেষ সুবিধার ১৫% (পনের শতাংশ) টাকা মজুরী কমিশনের শ্রমিকদেরও প্রদান, মজুরী কমিশনের নতুন পে স্কেল ঘোষণাসহ ৩ দফা দাবির প্রশ্নে দীর্ঘসুত্রিতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।দ্রুত দাবি মেনে নিয়ে তা কার্যকর করা নাহলে আন্দোলন চলবে বলে নেতৃবৃন্দ ঘোষণা দেন।