ঢাকা | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ইং | ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকঘর শাখা কর্মচারীগনের বেতন বৃদ্ধি সহ ২ দফা দাবিতে স্বারকলিপি ও মানব বন্ধন

author
ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২০ জুলাই, ২০২৬ সকাল ১০:২০
ad003
"যেখানে একজন কৃষি মজুরের দৈনিক মজুরি ৬শ  থেকে ৮শ টাকা সেখানে শাখা পোস্ট অফিসের একজন গার্ড পোস্টমাস্টার রানারের দৈনিক বেতন ১৩৩ থেকে ১৪৮ টাকা। এই সামান্য টাকায় আমরা সপরিবারে অনাহারে অর্ধাহারে জীবন যাপন করছি। এমনকি আমাদের সন্তানদের কাছে শিক্ষার আলো পৌঁছে দিতে পারছি না। তাই আমরা বাধ্য হয়ে বেঁচে থাকার তাগিদে পথে নেমেছি। গণতান্ত্রিক সরকার নিশ্চয়ই আমাদের ন্যায্য দাবির প্রশ্নে সহানুভূতি রাখবেন। " 

এই বক্তব্য নিয়ে সোমবার ঠাকুরগাঁওয়ে সমাবেশ, মানব বন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন , বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি ও ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদ। 

বেতন ভাতা বৃদ্ধিসহ দুই দফা দাবিতে তারা জেলা প্রশাসক চত্বরে এক  মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন। এরপর  জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন সাংগঠনের নেতৃবৃন্দ। জেলা প্রশাসক রফিকুল হক এই স্মারকলিপি গ্রহণ করে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানোর আশ্বাস দেন। 

এর আগে সংগঠনের একটি মিছিল জেলার প্রধান ডাকঘরের সামনে সমাবেশ করে জেলা পোস্ট মাস্টারের কাছে স্মারকলিপি প্রদান করেন। 

এ সময় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক সফিকুল ইসলামসহ অনেকে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT