ঢাকা | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ইং | ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইগাতীতে মহারশি নদীর পানি সকালে বৃদ্ধি পেয়ে দুপরে কমতি

author
ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি

প্রকাশিত : ২০ জুলাই, ২০২৬ সকাল ১১:২২
ad003
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সদরে আজ সোমবার সারারাত প্রচুর বৃষ্টিপাতের ফলে উজান থেকে বয়ে আসা পানিতে মহারশি নদীর পানি বৃদ্ধি পেয়ে আকস্মিক বন্যায় পরিণত হয় | বেলা বাড়ার সাথে সাথে দুপুরেই পানি কমতি দেখা দেয় | 

সকালে মহারশি নদী প্লাবিত হয়ে গরুহাটি ও ভূমি অফিসের পিছনের রাস্তার বাঁধ উপচে পানি বাজারে এবং নদীর তীরবর্তী বাসা বাড়িতে প্রবেশ করে ভয়াবহ বন্যায় রুপ নেয় | আকস্মিক ভাবে পাহাড়ি ঢলের পানি প্রবেশ করার ফলে ব্যবসা বাণিজ্যে, কৃষিকাজ সহ বাসা বাড়িতে ব্যাপক ক্ষতি সাধিত হয় | 

পানির কারণে জনসাধারণের চলাফেরার বিঘ্ন ঘটে পাশাপাশি চাকরিজীবীরাও সঠিক সময়ে কাজকর্মে বিঘ্ন সৃষ্টি হয় | দুপুরে বন্যার পানি নিন্ম অঞ্চলে প্রবেশ করেছে ফলে নিন্ম এলাকা প্লাবিত হতে শুরু করেছে | 

এলাকাবাসীরা বিগত কয়েক বছর থেকে এভাবে ভয়াবহ বন্যার পানি প্রবেশ করে অনেক ক্ষতি হচ্ছে এখনও কোন আলোর মুখ দেখতে না পেয়ে হতাস হয়ে বলেন শহর রক্ষা টেকসই বেড়িবাঁধ নির্মাণ না করা হলে নদীর গর্ভে যেতে আর বেশী সময় লাগবে না | নদীর তীরবর্তী মানুষ দ্রুত পরিকল্পিত শহর রক্ষা বাঁধ নির্মাণের জোর দাবি জানিয়েছেন | এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বলেন মহারশি নদীর সমস্যা সমাধানের জন্যে কাজ চলমান আশা করছি এলাকাবাসী দ্রুত সুসংবাদ পাবে | 

উপজেলা নির্বাহী অফিসার আল-আমীন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে শুকনো খাবার বিতরণ করেছেন বলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিবুল ইসলাম নিশ্চিত করেছেন |  
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT