গাইবান্ধার সাঘাটা উপজেলায় চলমান মদক বিরোধী অভিযানে মাদক সম্রাট মতলবুর রহমান মতলু সহ পৃথক মাদক মামলা সহ ছয় জন কে আটক করেছেন সাঘাটা থানা পুলিশ।
আটককৃতরা হলেন- সাঘাটা মধ্যপাড়ার মো. মতলবুর রহমান বেপারী ওরফে মতলু (৫০), কুকরাহাট এলাকার মো. রাজু সরকার (৩৫), সরদার পাড়া এলাকার মো. সাদ্দাম হোসেন (৩২), মো. মাহফুজ আহম্মেদ সংগ্রাম (২৫), মো. সোহানুর রহমান (২৩) এবং মো. মিন কুল ইসলাম (২২)।
পুলিশ সূত্রে জানা গেছে , গত রোববার রাতে মাদক বিরোধী অভিযান চালিয়ে সাঘাটা ছ মিল এলাকা থেকে ৫ জন ও কচুয়া হাট এলাকা থেকে তাদের কে আটক করা হয়েছে। সোমবার তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে গাইবান্ধার আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে সাঘাটা থানার ওসি মাহবুব রহমান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে তিনি জানান।