ঢাকা | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ইং | ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা

author
শেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ২০ জুলাই, ২০২৬ দুপুর ১২:৪০
ad003
শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির জুলাই'২০২৬ মাসের সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুরের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় শেরপুর জেলার চারজন মাননীয় সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেল (শেরপুর-৩), মোহাম্মদ ফাহিম চৌধুরী (শেরপুর-২), মোঃ রাশেদুল ইসলাম রাশেদ (শেরপুর-১), মিজ সানসিলা জেবরিন (সংরক্ষিত মহিলা আসন-৪৫), উপস্থিত ছিলেন এবং জেলার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ মতামত ও দিকনির্দেশনা প্রদান করেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর মিজ ফরিদা ইয়াসমিন।

এছাড়াও সভায় সম্মানিত পুলিশ সুপার, শেরপুর এ.কে.এম জহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা  দীপংকর রায়, উপপরিচালক (স্থানীয় সরকার মিজ আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, নির্বাহী প্রকৌশলীগণ, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ এবং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, চলমান প্রকল্পসমূহের অগ্রগতি, অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি, মৎস্য, খাদ্য নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়। সংশ্লিষ্ট দপ্তরসমূহকে উন্নয়ন কার্যক্রমের গতি আরও ত্বরান্বিত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। জেলার টেকসই ও সমন্বিত উন্নয়ন নিশ্চিত করতে জেলা প্রশাসন সকল অংশীজনের সহযোগিতায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT