ঢাকা | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ইং | ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে র‍্যাবের অভিযানে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

author
খুলনা ব‌্যু‌রো

প্রকাশিত : ২১ জুলাই, ২০২৬ সকাল ৬:১৮
ad003
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৫৯৪ বোতল ফেন্সিডিল সদৃশ উইনকেরেক্স উদ্ধার এবং এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬ এর সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্প।

র‍্যাব জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে সোমবার (২০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার খারহাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ খারহাট গ্রামের বাসিন্দা মো. দাউদ আলীর ছেলে মো. হোসেন আলী (৩৮)-কে গ্রেপ্তার করা হয়।

অভিযান চলাকালে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত মাদকসহ তাকে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ বলেন, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে র‍্যাবের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT