বগুড়ার দুপচাঁচিয়ায় প্রগতি সংঘের উদ্যোগে এবং গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের সহযোগিতায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২১ জুলাই) প্রগতি সংঘ কার্যালয়ে এ ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান। এ সময় প্রগতি সংঘ ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা অসহায় ও সাধারণ রোগীদের বিনামূল্যে চোখের পরীক্ষা, পরামর্শ ও ওষুধ প্রদান করেন। এছাড়া ছানিপড়া রোগীদের শনাক্ত করে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা নেওয়া হয়।