ঢাকা | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ইং | ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সহজপাঠ উচ্চ বিদ্যালয়- এর উদ্যোগে পাঁচ দিনব্যাপী ‌‌‘শিক্ষা-সংস্কৃতি উৎসব-২০২৬’

author
যাযাদি রিপোর্ট

প্রকাশিত : ২১ জুলাই, ২০২৬ সকাল ৯:৪৫
ad003
সহজপাঠ উচ্চ বিদ্যালয়- এর উদ্যোগে পাঁচ দিনব্যাপী ‘শিক্ষা-সংস্কৃতি উৎসব- ২০২৬' এর আয়োজন করা হয়েছে। 

আগামী ২১-২৫ জুলাই বাংলা একাডেমী ‘র আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে উৎসবটি অনুষ্ঠিত হবে। উৎসব এর ১ম দিন ২১ জুলাই বিকেল ৫:৩০ ঘটিকায় অনুষ্ঠানটি উদ্বোধন করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়র প্রতিমন্ত্রী ও ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ।

পাঁচ দিনব্যাপী সন্ধ্যা ৬:০০ থেকে রাত ৮:০০ টায় সকল শিশুর অংশগ্রহণে নাটক, নৃত্য-গীত ও পাঠ অনুষ্ঠিত হবে।  সকল শিশুর অংশগ্রহণে বিশ্ব সাহিত্য ও সংস্কৃতির নমুনা স্বরূপ ইংরেজি ড্রামা ও পরিবেশনা অনুষ্ঠিত হবে। 

অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিশুর অংশগ্রহণে আঁকা ও গড়া, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান ও গণিতের শ্রেণির কাজের প্রদর্শনী এবং বাংলা ও ইংরেজি উভয় ভাষার মঞ্চ পরিবেশনা। বেশ কয়েকটি নাটিকা, দলীয় সংগীত ও নৃত্য, জারি গান ও পুঁথি পাঠ ইত্যাদি মঞ্চ পরিবেশনার পরিকল্পনা সাজানো হয়েছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন সমাজের শিশুবান্ধব শিক্ষাবিদবৃন্দ, ও শিশুদের অভিভাবকগণ। এই অনুষ্ঠান সাধারণের জন্য উন্মুক্ত।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT