ঢাকা | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ইং | ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে অটোচালক নাঈম হত্যা: দুই আসামির যাবজ্জীবন

author
ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ২১ জুলাই, ২০২৬ সকাল ১০:০৭
ad003
ফরিদপুরে অটোচালক নাঈম শেখ হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন আসমত শেখ ও সাগর মোল্লা। একই মামলায় অপর আসামি আশিক শেখকের বিচার চলছি শিশু আদালতে। 

আজ মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ২ টার সময় ফরিদপুরের জেলা ও দায়রা জজ (পারিবারিক আপিল আদালত)  আদালতে বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ২১ এপ্রিল অটোচালক নাঈম শেখকে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে তার মরদেহ মাটিতে পুঁতে রাখা হয়।

এ ঘটনায় পরদিন ২২ এপ্রিল নিহতের ভাই রাসেদ শেখ বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় আসমত শেখ, আশিক শেখ ও সাগর মোল্লাকে আসামি করা হয়।

মামলার তদন্ত শেষে ২০২২ সালের ১৫ মে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। দীর্ঘ শুনানি, সাক্ষ্য-প্রমাণ ও যুক্তিতর্ক শেষে আদালত এ রায় দেন।

ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আজিজুর রহমান বলেন, "অটোচালক নাঈম শেখকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। আদালতে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আসমত শেখ ও সাগর মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। অপর আসামির বয়স কম হওয়ায় শিশু আদালতে বিচার চলছে।"

তিনি আরও বলেন, "এই রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এতে সমাজে অপরাধ দমনে ইতিবাচক বার্তা যাবে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রবণতা কমাতে সহায়ক হবে।"
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT