ঢাকা | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ইং | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালিহাতীতে ফার্মেসিকে জরিমানা

author
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত : ২১ জুলাই, ২০২৬ সকাল ১০:১৯
ad003
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন ফার্মেসিতে নকল, ভেজাল, আনরেজিস্টার্ড, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধের বিক্রয় ও সংরক্ষণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে  কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তারের নেতৃত্বে ঔষধ প্রশাসন, টাঙ্গাইল ও পুলিশ বিভাগের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে একটি ফার্মেসিতে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রি, আনরেজিস্টার্ড ওষুধ বিক্রি এবং ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়।

এসব অপরাধে 'ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩'-এর ৪০(খ) ও ৪০(গ) ধারা লঙ্ঘনের দায়ে একটি মামলায় ওই ফার্মেসিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ঔষধ প্রশাসন টাঙ্গাইলের ঔষধ তত্ত্বাবধায়ক তাহমিদ জামিল জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় নকল, ভেজাল ও অবৈধ ওষুধের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT