ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় সারা দেশে গ্রেপ্তার ১৪৫২ জন

author
Editor

প্রকাশিত : ১৭ জুন, ২০২৫ সকাল ১০:১০
ad003
যাযাদি ডেস্ক

সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ১০৫৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৩৯৯ জন।

শনিবার (১৪ জুন) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১০৫৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৩৯৯ জন। মোট গ্রেপ্তার করা হয়েছে ১৪৫২ জনকে।
তিনি আরো জানান, অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয়েছে ২টি পিস্তল, ১টি ম্যাগজিন, ১ রাউন্ড গুলি ও ১টি বার্মিজ চাকু।

বিশেষ এই অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT