ঢাকা | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ইং | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে দই কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৮০ হাজার টাকা জরিমানা

author
সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২১ জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬
ad003
সিরাজগঞ্জে উৎপাদিত দইয়ের মোড়কে লেবেল না থাকা, অস্বাস্হ্যকর পরিবেশে উৎপাদন ও  বাজারজাত করণ যা মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কারখানায় বিএসটিআই এর অনুমোদন না থাকাসহ বিভিন্ন অনিয়মে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে খান মিষ্টান্ন ভাণ্ডারের মালিককে  ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের  সহকারী পরিচালক মো: সোহেল শেখ এর নেতৃত্বে পৌর এলাকার সয়াধানগড়া ও রহমতগঞ্জে অবস্হিত খান মিষ্টান্ন ভাণ্ডারের দইয়ের কারখানায় অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।  

সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ এতথ্য নিশ্চিত করে জানান, পৌর এলাকার  সয়াধানগড়া ও রহমতগঞ্জে অবস্থিত খান মিষ্টান্ন ভাণ্ডারের দই কারখানায়  অভিযান চালিয়ে দেখা যায়,কারখানায় বিএসটিআইয়ের অনুমোদন নেই, উৎপাদিত দইয়ের মোড়কে লেবেল না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন ও বাজারজাতকরণ করা হচ্ছে। যা মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকরসহ বিভিন্ন অনিয়মের কারণে  ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে খান মিষ্টান্ন ভাণ্ডারের মালিক মো: বকুল খানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয় এবং  জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় দুধ পরীক্ষা করা হয়। পরে কাগজপত্র যাচাই-বাছাই করে দইয়ের কারখানার ঠিকানা সঠিক করার নির্দেশনা দেওয়া হয়েছে। 

এছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার দর ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়েছে। অভিযানে জেলা নিরাপদ খাদ্য অফিসের প্রতিনিধি, ব্যাটেলিয়ন আনসার সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করেন তিনি।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT