ঢাকা | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ইং | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে হাসপাতালে অভিযান, কার্যক্রম বন্ধ-অর্থদন্ড

author
ঢাকা (দক্ষিণ) প্রতিনিধি

প্রকাশিত : ২১ জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭
ad003
ঢাকার কেরানীগঞ্জে বিভিন্ন অনিয়মের অভিযোগে একটি প্রাইভেট হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক এন্ড কনসালট্যান্ট সেন্টারে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় হাসপাতালটির (এনআইসিইউ) সেবার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় পাশাপাশি দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। 

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোকাদ্দেস হোসেনের সহযোগীতায় ভ্রাম্যমান আদালতের এই অভিযান পরিচালনা করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উমর ফারুক।

এবিষয়ে কেরানীগঞ্জ ডাঃ মোকাদ্দেস হোসেন বলেন, অনুমোদন না নিয়েই বাংলাদেশ লাইফ কেয়ার হাসপাতাল নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট (এনআইসিইউ) সদ্য জন্ম নেয়া শিশুদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা প্রদানের মতো এই অতি গুরুত্বপূর্ণ সেবা পরিচালনার অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে হাসপাতালটির এই সেবা কার্যক্রমটি বন্ধ করে দেয়া হয়।  

এছাড়া হাসপাতালটির বিরুদ্ধে আরও অনিয়ম থাকায় আরও ১ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অন্যদিকে কদমতলী ডায়াগনস্টিক এন্ড কনসালেটেন্ট সেন্টারের লাইসেন্স নবায়ন ও মূল্য তালিকা না থাকায় ২৫ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।

তিনি আরও জানান, বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে আজকের এই অভিযান পরিচালনা করা হয়েছে।আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এবিষয়ে ইউএনও উমর ফারুক বলেন, কার্যা্রম বন্ধ ও অর্থদন্ডের পাশাপাশি দুটি প্রতিষ্ঠানকে আগামী ১৫ দিনের মধ্যে সকল কাগজপত্র নবায়ন করে জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় যত্রতত্রভাবে যেসকল প্রতিষ্ঠান গড়ে উঠেছে। অনুমোদনহীন সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুততার সাথে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT