ঢাকা | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ইং | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

২২ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন গুইলেরমো ওচোয়া

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ২২ জুলাই, ২০২৬ সকাল ৫:৪৫
ad003
মেক্সিকান গোলরক্ষক গুইলেরমো ওচোয়া ২২ বছরের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনেছেন। মঙ্গলবার(২১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দিয়ে ৪১ বছর বয়সী এই তারকা জানান, মাঠে আর দেখা যাবে না তাকে।

আবেগঘন বার্তায় ওচোয়া বলেন, আমি আমার সবটুকু দিয়েছি। ক্লাব ও জাতীয় দলের জন্য মাঠে নিজের সর্বস্ব উজাড় করে খেলেছি। আজ আমি আমার গ্লাভস তুলে রাখলাম।

তিনি আরও লেখেন, গোলরক্ষক হওয়ার অর্থ হলো এমন একটি মুহূর্তের জন্য ৯০ মিনিট অপেক্ষা করা, যখন সবকিছু আপনার ওপর নির্ভর করবে। আর সেই মুহূর্ত এলে কোনো দ্বিধা করা যাবে না।

গত সপ্তাহে ৪১ বছরে পা দেওয়া ওচোয়া ২০২৬ বিশ্বকাপকে নিজের শেষ আন্তর্জাতিক আসর হিসেবে উল্লেখ করেছিলেন। এরপর নতুন কোনো ক্লাবে যোগ দিয়ে খেলা চালিয়ে যাওয়ার গুঞ্জন থাকলেও অবসরের ঘোষণার মাধ্যমে সব জল্পনার অবসান ঘটালেন তিনি।

মেক্সিকোর হয়ে ছয়টি বিশ্বকাপের দলে জায়গা করে নেওয়া ওচোয়া ফুটবল ইতিহাসের অন্যতম বিরল এই কীর্তির মালিক। এই তালিকায় রয়েছেন শুধু ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির মতো কিংবদন্তিরা। ২০১৪ ব্রাজিল, ২০১৮ রাশিয়া এবং ২০২২ কাতার বিশ্বকাপে মেক্সিকোর প্রথম পছন্দের গোলরক্ষক ছিলেন তিনি।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT