ঢাকা | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ইং | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষেতলালে টানা বৃষ্টিতে বেড়েছে সবজির দাম

author
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৬ সকাল ৯:০৪
ad003
টানা বৃষ্টিতে জয়পুরহাটের ক্ষেতলালে বেড়েছে বিভিন্ন ধরনের সবজির দাম। সপ্তাহের ব্যবধানে এখন প্রতি কেজি সবজি বিক্রি করা হচ্ছে ১৫ থেকে ২০ টাকা বেশি দামে। মূলত টানা বৃষ্টির কারণে সবজির সরবরাহ কম থাকায় এসব সবজির দাম কিছুটা বেড়েছে।

উপজেলার পৌর এলাকায় ইটাখোলা হাট, বটতলী হাট, থানা বাজার হাটে পাইকারি দাম কিছুটা বাড়লেও খুচরা বাজারে আরও বেশি দামেই বিক্রি হচ্ছে সবজি।

গত এক সপ্তাহের ব্যবধানে বাজারে আলু,পটল, বেগুন, কাঁকরোল, টমেটো, চিচিঙ্গা প্রভৃতি সবজির দাম বেড়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) থানা বাজারে প্রতি কেজি আলু বিক্রি করা হচ্ছে ২৫ থেকে ৩৫ টাকা দরে, বেগুন ৫০ থেকে ৬০ টাকা দরে,পটল ৪০ থেকে ৫০ টাকা, করলা ৫০ থেকে ৬০ টাকা, কাকরোল ৮০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা দরে, কাঁচা মরিচের দাম বেড়ে ২০০ থেকে ২২০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। আর লাউ প্রতি পিছ ২৫ থেকে ৩০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টির কারণে জমি থেকে ফসল তোলা যাচ্ছে না, ফলে বাজারে সরবরাহ অনেকটা কম। এজন্য দাম বেড়েছে। সরবরাহ বাড়লে দাম কমবে।

অন্যদিকে ক্রেতারা বলছেন, একই বাজারে দু’রকম দাম। কোনো কোনো ব্যবসায়ী বেশি দাম নিচ্ছেন আবার কেউ স্বাভাবিক। হঠাৎ দাম বাড়ায় খানিকটা বিপাকেও পড়তে হচ্ছে তাদের।

বাজার সংশ্লিষ্টদের আশা, বৃষ্টি কমে স্বাভাবিকভাবে সবজি উত্তোলন ও সরবরাহ শুরু হলে আগামী কয়েক দিনের মধ্যে বাজারে সবজির দামও কমে আসবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT