ঢাকা | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ইং | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সরিষাবাড়ীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

author
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৬ সকাল ১০:৫০
ad003
দুর্নীতিকে না বলি এই প্রতিবাদ্যে জামালপুরের সরিষাবাড়ীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের সহযোগিতায় দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে উপজেলা অডিটোরিয়ামে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা। মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর সভাপতি মো: আন্নু মিঞা। সঞ্চালনা করেন দুপ্রক এর সাধারণ সম্পাদক আইরিন লাকী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি বাহাদুর আলী, সদস্য আবুল হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম রব্বানী লেকু, সাংগঠনিক সম্পাদক লাবিব উদ্দিন তালুকদার লিটন, সরিষাবাড়ী কলেজের অধ্যক্ষ আমিমুল এহসান শাহীন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: দেবাশীষ রাজবংশী। এছাড়াও দুপ্রকের সকল সদস্য, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী, সুধিজন উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় সরিষাবাড়ী সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, বয়ড়া ইসরাইল আহাম্মদ উচ্চ বিদ্যালয়, চিলড্রেনস হোম পাবলিক স্কুল, সরিষাবাড়ী প্রিপ্রারেটরী স্কুল অংশগ্রহণ করে। বিভিন্ন বিষয় উল্লেখ করে যুক্তিতর্কের মধ্য দিয়ে চিম্পিয়ান হয় চিলড্রেনস হোম পাবলিক স্কুল এবং রানার্সআপ দল হিসেবে নির্বাচিত হয় বয়ড়া ইসরাইল আহাম্মদ উচ্চ বিদ্যালয়।

বিজয়ী, রানার্সআপ সহ অংশগ্রহণকারী সকল বিতার্কিকদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃদ।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT