ময়মনসিংহের মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজের নব যোগদানকৃত অধ্যক্ষ প্রফেসর মো. সাফির উদ্দিন চৌধুরী রানা'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মুক্তাগাছা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার দুপুরে এসোসিয়েশনের পক্ষ থেকে অধ্যক্ষকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
এসময় এসোসিয়েশনের সদস্যরা আন্তরিকভাবে অধ্যক্ষের হাতে ফুলের তোড়া তুলে দেন।
এ সময় মুক্তাগাছা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের নেতৃবৃন্দ ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাতের সময় মুক্তাগাছা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের নেতৃবৃন্দ জানান, অধ্যক্ষ মহোদয় নিজে এই কলেজের ১৯৮৯ সালের প্রাক্তন ছাত্র ছিলেন। তাঁর নিজের শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করা অত্যন্ত আনন্দ এবং গর্বের বিষয়। স্বাস্থ্য সহকারীরা এ সময় তাঁর ভবিষ্যৎ পথচলার উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং স্বাস্থ্য বিভাগ ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় ও সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।
অধ্যক্ষ তাঁর ছাত্রজীবনের স্মৃতিচারণ করে এসোসিয়েশনের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।