ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিশ) পীরগঞ্জ শাখার উদ্যোগে অবসরকালীন ও মৃত্যুজনিত শিক্ষক কর্মচারীর মাঝে ৯ লক্ষ ৩৫ হাজার টাকার ভাতা প্রদান করা হয়েছে। বুধবার সকালে উপজেলা অডিটোরিয়ামে সমিতির সভাপতি আমিনুল ইসলামের সভাপতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য থেকে বক্তব্য্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার, বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, পৌর বিএনপির সভাপতি সাবেক ভিপি আসাদুজ্জামান চৌধুরী মানু, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক লোহাগাড়া গার্লস স্কুলের প্রধান শিক্ষক আব্দুল খালেক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল আমিন, প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান মানিক, প্রধান শিক্ষক কমল চন্দ্র রায় সহ অনেকেই।